এখন ০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
“আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন” স্লোগানে পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ

পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত: শোভাযাত্রা ও আলোচনা সভায় সচেতনতার আহ্বান

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ “আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় এবং পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছাঃ শুকরিয়া পারভীন। তিনি বলেন, শব্দদূষণ মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে এবং আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন। তারা শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম জুয়েল এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও’র জোনাল ম্যানেজার রকিবুল ইসলাম। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় সারাদেশের মতো পঞ্চগড়েও দিবসটি পালন করা হচ্ছে। সচেতনতা বৃদ্ধি এবং শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে অবহিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

“আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন” স্লোগানে পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ

পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত: শোভাযাত্রা ও আলোচনা সভায় সচেতনতার আহ্বান

প্রকাশিত হয়েছে: ০৩:৫৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬