এখন ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর উদ্ধার: থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো ঝোপের আড়ালে

গণঅভ্যুত্থানের লুটের অস্ত্র উদ্ধার: সিদ্ধিরগঞ্জে র‍্যাবের অভিযানে মিললো পিস্তল

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বিশেষ অভিযানে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১। উদ্ধারকৃত অস্ত্রটি জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
র‍্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই বাহিনীটি সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমনসহ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

র‍্যাব-১১, সদর কোম্পানির একটি আভিযানিক দল ২০২৬ সালের ২৯ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন আরপিও অবদা কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি পরিত্যক্ত স্থানে সন্দেহজনক বস্তু পড়ে আছে।
পরবর্তীতে টহল দল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালায়। ঘটনাস্থল হিসেবে চিহ্নিত করা হয় পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশ পথসংলগ্ন এলাকা।

র‍্যাব সদস্যরা সেখানে ঝোপঝাড়ের মধ্যে কসটেপে মোড়ানো একটি বস্তু দেখতে পান। পরে সেটি উদ্ধার করে খুলে দেখা গেলে একটি ৭.৬২ সেমি অটোমেটিক চায়না পিস্তল (টাইপ-৫৪) এবং ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ পাওয়া যায়।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয় এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর উদ্ধার: থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো ঝোপের আড়ালে

গণঅভ্যুত্থানের লুটের অস্ত্র উদ্ধার: সিদ্ধিরগঞ্জে র‍্যাবের অভিযানে মিললো পিস্তল

প্রকাশিত হয়েছে: ০৩:২২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬