
নিজস্ব প্রতিবেদক ঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাস্থ চৌধুরীবাড়ী রেললাইন আদর্শ বাজারের ব্যবসায়ীদের নব নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় ১০ নং ওয়ার্ডের কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মাশুকুল ইসলাম রাজিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌধুরীবাড়ী রেললাইন আদর্শ বাজার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার জনাব ডি এইচ বাবুল। এছাড়াও অন্যান্ন নির্বাচন কমিশনারগণ সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন এবং বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা এবং ঐক্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে গত ১১ এপ্রিল ২০২৬ তারিখে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ব্যাপক অংশগ্রহণে ব্যবসায়ীদের মধ্যে ব্যপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
নির্বাচনের ফলাফল অনুযায়ী নির্বাচিতরা হলেন:
সভাপতি:
মোঃ জসিম মিয়া (বই) — ২১২ ভোটে নির্বাচিত
সাধারণ সম্পাদক:
মোঃ আবুল কাশেম — ২৩০ ভোট
সহ-সভাপতি:
মোঃ আক্তার হোসেন প্রধান (ব্যাডমিন্টন) – ২২৩ ভোট
মোঃ সোহেল (পান) — ২২১ ভোট
মোঃ মাহাফুজ (দেয়াল ঘড়ি) -১৫০ ভোট
সহ-সাধারণ সম্পাদক:
মোঃ রিয়াজ হোসেন (ক্যামেরা) – ২৭৭ ভোট
মোঃ মিজানুর রহমান — ২৬৫ ভোট
গোলাম মোস্তফা আদর — ২৫৫ ভোট
সাংগঠনিক সম্পাদক:
মোঃ মাহবুব আহমেদ — ২১৯ ভোট
কোষাধ্যক্ষ:
মোঃ মহিউদ্দিন ভূঁইয়া (তুষার) (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
দপ্তর সম্পাদক:
মোঃ সাজ্জাদ হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
প্রচার সম্পাদক:
মোঃ কাজী ফাহিম — ১৯২ ভোট
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক:
মোঃ সাইফুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
ধর্ম বিষয়ক সম্পাদক:
হাফেজ মোঃ সাদ্দাম হোসেন (মহসিন) (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
কার্যনির্বাহী সদস্য:
মোঃ শহিদুল ইসলাম হৃদয় — ২৭৪ ভোট
মোঃ সৌরভ হোসেন — ২৩৭ ভোট
মোঃ রনি — ২৩৪ ভোট
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন কমিটির হাত ধরেই বাজারে শৃঙ্খলা, আধুনিকায়ন ও ব্যবসায়ীদের অধিকার প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
আয়োজনে ছিলেন চৌধুরীবাড়ী রেললাইন আদর্শ বাজার ব্যবসায়ী কমিটি।















