এখন ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ভোররাতে মৃদু ভূমিকম্পে কাঁপল দক্ষিণ-পশ্চিমাঞ্চল | মাত্রা ৪.১

ভোররাতে মৃদু ভূমিকম্পে কাঁপল দক্ষিণ-পশ্চিমাঞ্চল

অনলাইন ডেক্সঃ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভোররাতে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এই ভূকম্পন আঘাত হানে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা ভোর ৫টায় দেওয়া এক বিজ্ঞপ্তিতে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেন। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১, যা ‘মৃদু’ শ্রেণির ভূমিকম্প হিসেবে বিবেচিত।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায়। এর ভৌগোলিক অবস্থান নির্ধারণ করা হয়েছে ২২.৮৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯.০১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির কেন্দ্রস্থলের গভীরতা ছিল প্রায় ১৫০ কিলোমিটার। গভীরতা বেশি হওয়ায় কম্পনের তীব্রতা তুলনামূলকভাবে কম ছিল।
ভোররাতের এই ভূমিকম্পে সাতক্ষীরা, খুলনা ও যশোরসহ আশপাশের কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ভোররাতে মৃদু ভূমিকম্পে কাঁপল দক্ষিণ-পশ্চিমাঞ্চল | মাত্রা ৪.১

ভোররাতে মৃদু ভূমিকম্পে কাঁপল দক্ষিণ-পশ্চিমাঞ্চল

প্রকাশিত হয়েছে: ০৭:১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬