এখন ০৩:২১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ঢাকার সচিবালয়ের ২০ তলা ভবনে বৈদ্যুতিক গোলযোগে আগুন, হতাহতের খবর নেই

সচিবালয়ের নতুন কেবিনেট ভবনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দ্রুত নিয়ন্ত্রণ

ডেক্স রিপোর্টঃ ঢাকার সচিবালয়ের নতুন কেবিনেট ভবনের অষ্টম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার (৩০ নভেম্বর) দুপুরে এ আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সচিবালয়ের নতুন ১ নম্বর ২০ তলা ভবনের ৯ তলায় ভবনের বাইরের এডজাস্ট ফ্যানের বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বড় ধরনের প্রচেষ্টা প্রয়োজন হয়নি। ভবনের অভ্যন্তরে থাকা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

অগ্নিকাণ্ড শুরুর সঙ্গে সঙ্গে ভবনে কর্মরত সবাই দ্রুত নিচে নেমে আসেন। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডটি ছোট পরিসরের হলেও সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় এমন ঘটনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নিয়মিত বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঢাকার সচিবালয়ের ২০ তলা ভবনে বৈদ্যুতিক গোলযোগে আগুন, হতাহতের খবর নেই

সচিবালয়ের নতুন কেবিনেট ভবনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দ্রুত নিয়ন্ত্রণ

প্রকাশিত হয়েছে: ০৩:১৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫