এখন ০২:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার রাতে ব্যক্তিগত চিকিৎসকের নিশ্চিতকরণ—পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষজ্ঞ বোর্ডের পর্যবেক্ষণে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি

ডেক্স রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ.জেড.এম. জাহিদ হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

চিকিৎসক জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার নিয়মিত চেকআপ ও প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। মেডিকেল বোর্ড রিপোর্ট মূল্যায়ন করে পরবর্তী করণীয় নির্ধারণ করবে। তিনি আরও বলেন, “ম্যাডামকে সাপোর্টিভ মনিটরিংয়ের জন্য কিছুদিন হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হতে পারে।”

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, ডায়াবেটিসসহ জটিল বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। সম্প্রতি বাড়িতে অবস্থানের সময় তাঁর শারীরিক অবস্থা কিছুটা অবনতি হলে চিকিৎসক দল হাসপাতাল ভর্তির সিদ্ধান্ত নেয়।

এভারকেয়ার হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতেই তাকে বিশেষায়িত ইউনিটে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞরা একে একে বিভিন্ন পরীক্ষা শুরু করেছেন।

খালেদা জিয়ার এই ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। দলের গুরুত্বপূর্ণ অনেক নেতাই হাসপাতালে ভিড় করছেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।

পরিস্থিতি স্বাভাবিক থাকলে সোমবার সকালে মেডিকেল বোর্ড তাঁর অবস্থা নিয়ে আনুষ্ঠানিক ব্রিফ করতে পারে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রোববার রাতে ব্যক্তিগত চিকিৎসকের নিশ্চিতকরণ—পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষজ্ঞ বোর্ডের পর্যবেক্ষণে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি

প্রকাশিত হয়েছে: ০৯:২৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫