এখন ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
রাজনৈতিক কর্মসূচি ঘিরে চট্টগ্রামজুড়ে নিরাপত্তা জোরদার; যেকোনো নাশকতা রোধে পুলিশের সতর্ক অবস্থান

১৩ নভেম্বর ঘিরে তৎপর আওয়ামী লীগ, কঠোর অবস্থানে সিএমপি

ডেক্স রিপোর্টঃ আগামী ১৩ নভেম্বরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বেড়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে। অন্যদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কঠোর অবস্থানে রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ নভেম্বর ঘিরে সম্ভাব্য বিশৃঙ্খলা ও অবৈধ সমাবেশ ঠেকাতে নগরজুড়ে বাড়ানো হয়েছে নজরদারি। গুরুত্বপূর্ণ পয়েন্ট, সরকারি স্থাপনা ও পরিবহন রুটে স্থাপন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। ইতোমধ্যে নগরের ১৬টি থানা ও বিভিন্ন সংবেদনশীল এলাকায় চলছে নিরাপত্তা টহল।

সিএমপি কমিশনার জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ প্রস্তুত। কোনো রাজনৈতিক দলের নামে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে আওয়ামী লীগের নগর নেতারা জানিয়েছেন, ১৩ নভেম্বরের সম্ভাব্য উসকানি ঠেকাতে দলীয়ভাবে সতর্ক অবস্থান নিয়েছেন তারা। শহরের বিভিন্ন ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছে বৈঠক ও কর্মী সভা। দলীয় সূত্রে জানা গেছে, তারা শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালনে অঙ্গীকারবদ্ধ।

চট্টগ্রাম ছাড়াও ঢাকা, রাজশাহী ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও র‍্যাব সদস্যদের টহল জোরদার করা হয়েছে। রাজধানীতে ডিএমপি পরিচালিত নিরাপত্তা মহড়ায় অংশ নিয়েছেন প্রায় সাত হাজার সদস্য, যা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমেও নজরদারি চলছে। ১৩ নভেম্বরকে ঘিরে গুজব বা উসকানিমূলক পোস্ট প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নগরবাসীকে অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের সহিংসতার আশঙ্কা বা ঝুঁকির খবর পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রাজনৈতিক কর্মসূচি ঘিরে চট্টগ্রামজুড়ে নিরাপত্তা জোরদার; যেকোনো নাশকতা রোধে পুলিশের সতর্ক অবস্থান

১৩ নভেম্বর ঘিরে তৎপর আওয়ামী লীগ, কঠোর অবস্থানে সিএমপি

প্রকাশিত হয়েছে: ০৪:০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫