এখন ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
জাতিসংঘে আওয়ামী লীগের পাঠানো চিঠির জবাব

জাতিসংঘে আ. লীগের চিঠি নিয়ে সরকার চিন্তিত নয়: পররাষ্ট্র উপদেষ্টা

ডেক্স রিপোর্টঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতিসংঘে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পাঠানো চিঠিতে কোনও কাজ হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, সরকার এ নিয়ে চিন্তিত নয়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘে চিঠি দিয়ে কাজ হবে না। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এ চিঠি নিয়ে ঢাকা চিন্তিত নয়।

এর আগে গত শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো এক চিঠিতে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়- এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল দলের পক্ষে এ চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনী সহযোগিতা স্থগিতের, সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যেকোনও নির্বাচনী সম্পৃক্ততার মূলভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

জাতিসংঘে আওয়ামী লীগের পাঠানো চিঠির জবাব

জাতিসংঘে আ. লীগের চিঠি নিয়ে সরকার চিন্তিত নয়: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত হয়েছে: ০৭:৫২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫