এখন ০২:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর জানাযায় হাজার মানুষের ঢল, প্যারোলে মুক্তি পাওয়া মতির জনপ্রিয়তার প্রমাণ

বিশেষ সংবাদদাতাঃ স্ত্রীর জানাজায় অংশ নিতে অস্থায়ী মুক্তি—সিদ্ধিরগঞ্জে আবেগঘন পরিবেশ, কাঁদলেন মতি

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি ৫ আগস্ট মামলায় কারাগারে থাকার পর প্যারোলে মুক্তি পেয়ে তার স্ত্রী রোকেয়া রহমানের জানাযায় অংশ নিয়েছেন।

মরহুমা রোকেয়া রহমান গত বুধবার রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আজ দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্যারোলে মুক্তি পেয়ে তিনি জানাজায় অংশ নেন। স্ত্রীর মৃত্যুতে শোকাহত মতির চোখে ছিল অশ্রু। তার উপস্থিতি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে।

স্ত্রীর জানাযায় হাজার হাজার মানুষের উপস্থিতিই বলে দেয় প্যারোলে মুক্তি পাওয়া মতিউর রহমান মতির জনপ্রিয়তা এবং জনগণের ভালোবাসা। রাজনৈতিক সহকর্মী, সমাজের গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ জানাজায় অংশ নেন।

জানাজা ও দাফন শেষে নিয়ম অনুযায়ী তাকে পুনরায় হেফাজতে নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, রোকেয়া রহমান ছিলেন একজন অসাধারণ নারী, যিনি স্বামীর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সর্বদা পাশে ছিলেন।

মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

স্ত্রীর জানাযায় হাজার মানুষের ঢল, প্যারোলে মুক্তি পাওয়া মতির জনপ্রিয়তার প্রমাণ

প্রকাশিত হয়েছে: ০১:২৭:০২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫