এখন ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন শুরু

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেনী পর্যন্ত তিন লাখ ৬২ হাজার ১৭৭ জনকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।বৃহস্পতিবার (৯অক্টোবর)সকালে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে প্রেস ব্রিফিং করে সিভিল সার্জন ডা.মিজানুর রহমান এ তথ্য দেন।
তিনি বলেন,জেলায় এক হাজার ৮৪৮টি শিক্ষা প্রতিষ্ঠান এবং এক হাজার ৬২ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইন করা হবে।মোট ১৮ কর্মদিবস। দ্বিতীয় ধাপের মধ্যে প্রথম ধাপের ১০ কর্ম দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আট কর্মদিবস কমিউনিটি ক্লিনিকে টিকাদান ক্যাম্পেইন করা হবে।
সরকারের ইপিআই কর্মসূচির আওতায় সারা দেশ ব্যাপী আগামী ১২অক্টোবর থেকে এ ক্যাম্পেইন শুরু হয়ে চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।জেলায় শতভাগ টিকা প্রদানের জন্য প্রত্যেকটি কিন্ডারগার্টেন, প্রাথমিক/ মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়।ইতিমধ্যে জেলায় এক লাখ ১৬ হাজার শিশুর নিবন্ধন সম্পর্ন হয়েছে।
প্রেস ব্রিফিংএ উপস্থিত ছিলেন,পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আফরোজা বেগম,জেলা ইপিআই সুপারিন্টেনডেন্ট মো:হাসিবুর রহমান শাহসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন শুরু

প্রকাশিত হয়েছে: ০৪:৫৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫