এখন ০৪:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দর কেওঢালায় বাসের ধাক্কায় তোলারাম কলেজের ছাত্রীর মৃত্যু

বিশেষ সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় আফসানা আক্তার (১৯) নামে সরকারি তোলারাম কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছে।  রোববার (১৮ মে) বিকেলে বন্দর কেওঢালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আফসানা আক্তার সরকারি তোলারাম কলেজের ব্যবসা শাখার ইন্টার প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। ঘটনার পর তার মরদেহ কাঁচপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “বিকেলে কেওঢালাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহী আফসানা আক্তারের মৃত্যু হয়। তার পূর্ণ পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বন্দর কেওঢালায় বাসের ধাক্কায় তোলারাম কলেজের ছাত্রীর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ১১:৪৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫