
বিশেষ সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় আফসানা আক্তার (১৯) নামে সরকারি তোলারাম কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছে। রোববার (১৮ মে) বিকেলে বন্দর কেওঢালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আফসানা আক্তার সরকারি তোলারাম কলেজের ব্যবসা শাখার ইন্টার প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। ঘটনার পর তার মরদেহ কাঁচপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “বিকেলে কেওঢালাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহী আফসানা আক্তারের মৃত্যু হয়। তার পূর্ণ পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম