এখন ০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৬২ জন পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম-পিপিএম পদক

ডেক্স রিপোর্টঃ সেবা সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য এবার বাংলাদেশ পুলিশের ৬২ জন কর্মকর্তা ও সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে।

বিগত বছরের তুলনায় এবার পদকপ্রাপ্তদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। পুলিশ সদর দফতর সূত্র জানায়, শুধু যারা সত্যিকারের সাহসিকতা ও সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাদেরকেই এবার পুরস্কারের জন্য বাছাই করা হয়েছে।

প্রতিবারের মতো এবারও চারটি ক্যাটাগরিতে—বিপিএম (সাহসিকতা), বিপিএম (সেবা), পিপিএম (সাহসিকতা) ও পিপিএম (সেবা)—এই পদক প্রদান করা হবে।

পুলিশ সদর দফতর থেকে পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়ার পর চলতি সপ্তাহেই এটি গেজেট আকারে প্রকাশিত হবে।

আগামী ২৯ এপ্রিল রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেবেন। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এবার পদকের সংখ্যা সীমিত রাখা হয়েছে যেন কেবল প্রকৃত সাহসিকতা ও সেবার প্রতিদান নিশ্চিত করা যায়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

৬২ জন পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম-পিপিএম পদক

প্রকাশিত হয়েছে: ১১:২১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫