নিজস্ব সংবাদ দাতা : রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রয়োগ শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান। তিনি জানান, ভ্যাকসিন বিতরণের পরিকল্পনা এরই মধ্যে করে ফেলা হয়েছে। প্রথম দিন চিকিৎসক, নার্স, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, পুলিশ, সেনাবাহিনী, প্রশাসন, সাংবাদিকদের একজন করে প্রতিনিধিকে টিকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন।২৭ জানুয়ারি ২০২১ ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে একজন নার্সকে দিয়ে কোভিড-১৯ ভ্যাকসিন ( টিকা) উদ্বোধন করা হবে। এরপরে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিন ( টিকা) দেয়া হবে।
















