এখন ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ কোটচাঁদপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ই সেপ্টেম্বর)সকালে উপজেলা সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার জহুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি শরিফুন্নেচ্ছা মিকি।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকী খাতুন, সাফদারপুর ইউনিয়ন চেয়ারম্যান নওশের আলী সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিষয়ে সমাজসেবা অফিসার জহুরুল ইসলাম জানান, প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিটি পরিবারের ছেলেমেয়েদের শিক্ষিত করে তোলা, ঝরে পড়ার হার কমানো, বাল্যবিবাহ ও যৌতুকপ্রথা বন্ধে সরকারি উদ্যোগে শিক্ষা উপবৃত্তি কার্যক্রম চালু রয়েছে। এই শিক্ষা উপবৃত্তি কার্যক্রমের আওতায় চলতি অর্থবছরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়। 
এসময় অনগ্রসর জাতিগোষ্ঠীর ৭৪ জন শিক্ষার্থী মাঝে ৫ লাখ ৬৯ হাজার ৪০০ শত ও ৫৯ জন প্রতিবন্ধী  শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৪০ হাজার ৭০০ শত টাকা  উপবৃত্তির চেক বিতরণ করা হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

ঝিনাইদহ কোটচাঁদপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

প্রকাশিত হয়েছে: ১১:১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১