এখন ০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ পালিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ পালিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় মঙ্গলবার (৮ অক্টোবর) এ ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সপ্তাহ পালিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডলের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় বিরামপুর পাইলট হাইস্কুলের হলরুমে এদিন বিকেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় বক্তব্য রাখেন, বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার অধ‍্যক্ষ ডক্টর নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারুক ই আজম, ক্রীড়া শিক্ষক হারুনুর রশিদ, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল প্রমূখ। এসময় বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানেরর শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

বিরামপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ পালিত

প্রকাশিত হয়েছে: ১২:২৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪