এখন ০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় ইউপি সদস্য ৩ জনকে গণধোলাই, পুলিশের কাছে সোপর্দ

একেএম বেলাল উদ্দিন, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি -ঃ কক্সবাজারের চকরিয়ায় পাওনা টাকার বিরোধ নিয়ে মারধরের জেরে প্রকাশ্যে বন্দুক উঁচিয়ে হুমকি দেওয়ার ঘটনায় এক ইউপি সদস্যসহ ৩ সন্ত্রাসীকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

এ সময় সন্ত্রাসীদের কাছ থেকে একটি দেশীয় তৈরি শর্টগান (কাটা বন্দুক) উদ্ধার করা হয়। ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাইরাখালী গ্রামে শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

আটক তিনজন হলেন- উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ গ্রামের ইমরান, একই ইউনিয়নের বুড়িপুকুর গ্রামের আবদুস সবুর ও মানিকপুর-সুরাজপুর-ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদুল ইসলাম (৩৮)।

চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, টাকা লেনদেনের বিষয় নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে তালেব আলীর পক্ষের লোকজন শক্তি প্রদর্শন করতে বন্দুক ব্যবহার করেন। স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে তাদের ঘিরে ফেলেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্যসহ ৩ জনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি শর্টগান। অস্ত্র উদ্ধারের ঘটনায় তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

চকরিয়ায় ইউপি সদস্য ৩ জনকে গণধোলাই, পুলিশের কাছে সোপর্দ

প্রকাশিত হয়েছে: ০৫:৪৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১