এখন ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকে অস্থিরতা সৃষ্টিকারীদের হুঁশিয়ার করলেন অর্থ উপদেষ্টা

ডেক্স রিপোর্টঃ ইসলামী ব্যাংকে অস্থিরতা সৃষ্টির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। আজ রোববার অর্থ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কেন্দ্রীয় ব্যাংক ও সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের প্রধানরা পদত্যাগ করেছেন। কী ধরনের পরিবর্তন আসছে এসব প্রতিষ্ঠানে- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, যাচাই-বাছাই করা হচ্ছে। সপ্তাহখানেক সময় লাগবে। গভর্নর না থাকলেও নিয়মিত লেনদেন বা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ব্যাহত হবে না।

উপদেষ্টা জানান, আর্থিক সব খাত ও সরকারি হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বিশেষ নির্দেশনা দেয়া হয় বৈঠকে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ইসলামী ব্যাংকে অস্থিরতা সৃষ্টিকারীদের হুঁশিয়ার করলেন অর্থ উপদেষ্টা

প্রকাশিত হয়েছে: ০৯:৩২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪