মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ করব বীমা গরবো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।
এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখেই পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে পালিত হলো পহেলা মার্চ জাতীয় বীমা দিবস।
আজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় পঞ্চগড় জেলা প্রশাসন কার্যালয় এর সামনে থেকে একটি রেলি বের করা হয় রেলি টি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এসে শেষ হয়।

পঞ্চগড় জেলার অডিটোরিয়াম হলরুমে বীমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পঞ্চগড় জেলার জেনারেল ম্যানেজার শাখা নির্বাহী রফিকুল ইসলাম।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পঞ্চগড়, আব্দুল কাদের, পঞ্চগড় (শিক্ষা ও আইসিটি) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার পঞ্চগড় কনক কুমার দাস, উপজেলা নির্বাহী অফিসার মো জাকির হোসেন, মোস্তফা আল কামাল (এস,ভি,পি) সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর পক্ষ এনামুল ইসলাম( ভি,পি) ও নাজমুল হাসান (এ, ভি, পি)। সহ সকল সরকারি ও বেসরকারি কর্মকর্তারা অনুষ্ঠানটিতে অংশ নেন।
















