এখন ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বেইলি রোডে ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৪৫ জন মারা গেছেন।

বিশেষ সংবাদদাতাঃ রাজধানীর বেইলি রোডে ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৪৫ জন মারা যাওয়া সহ অনেকে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এর মধ্যে, শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট,

রাজারবাগ পুলিশ হাসপাতাল

এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন মারা গেছেন।

 আগুনে দগ্ধদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন ও শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৮ জন চিকিৎসাধীন আছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আমি সংবাদ পেয়ে দ্রুত চলে এসেছি। প্রধানমন্ত্রী আমাকে দ্রুত আসতে বললেন। এখানে এসে যা দেখলাম তা ভয়াবহ অবস্থা। বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১০ জন মারা গেছেন। অপরদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন মারা গেছে।’

মন্ত্রী আরও বলেন, ‘যারা এখন পর্যন্ত বেঁচে আছেন, তাদের বেশিরভাগের শ্বাসনালী পুড়ে গেছে। এটা অত্যন্ত দুঃখজনক। যারা বেঁচে আছে তাদের বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বার্ন ইউনিটে ভর্তি আছেন। বাইরে কেউ আছে কি না, এখনো তথ্য পাওয়া যায় নি।’

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রাজধানীর বেইলি রোডে ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৪৫ জন মারা গেছেন।

প্রকাশিত হয়েছে: ০৫:২৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪