এখন ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত মারা গেছেন

ডেক্স রিপোর্টঃ কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত মারা গেছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার।

রিফাত কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

গত ১১ ডিসেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান রিফাত। এর আগে তাঁর হার্ট অ্যাটাক ও স্ট্রোক হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায়ও ভুগছিলেন। 

২০২২ সালের ১৫ জুনের সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মনিরুল সাক্কুকে ৩৪৩ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হন তিনি।

কুমিল্লা নগরীর ১১ নম্বর ওয়ার্ডের মনোহরপুর এলাকার বাসিন্দা প্রয়াত এস এম আতাউল হকের ছেলে আরফানুল হক রিফাত। 

তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারসহ কুমিল্লা আওয়ামী লীগের নেতারা।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত মারা গেছেন

প্রকাশিত হয়েছে: ০৫:২৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩