বিশেষ প্রতিবেদনঃ
অনলাইন ব্যবসায় প্রতারণা বাড়ছে। দরদামের বালাই নেই। নেই মান। ওয়েবসাইটে প্রদর্শিত ছবির সঙ্গে পণ্যের মিল নেই। ডেলিভারি পেতে বিলম্ব। কার্ড পেমেন্টে টাকা ফেরত পেতে সময় ক্ষেপণ। ডেলিভারি চার্জের নামে অগ্রিম টাকা নিয়ে আইডি ব্লক। এক পণ্যের নাম করে অন্য পণ্য ডেলিভারি। কখনো আবার পরিমাণে কম কিংবা নষ্ট কিংবা পুরোনো পণ্য সরবরাহ। আবার কাউকে পাঠানো হচ্ছে খালি প্যাকেট। অনলাইন ব্যবসার নামে এভাবেই নানা কায়দায় ক্রেতাদের সাথে প্রতারণা চলছে। তাদের নতুন নতুন ফাঁদে প্রতিদিন প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। সম্প্রতি Farhana Islam নামের ফেজবুক আইডি থেকে পরিচালিত “জামা ও জামার হাতার ডিজাইন” নামে ফেজবুক পেজে চটকদার বিজ্ঞাপন দিয়ে ডেলিভারি চার্জের নামে টাকা নিয়ে আইডি ব্লক করে দেওয়ার কয়েকটি ঘটনা ঘটেছে।

প্রতারিত গ্রাহক জানান সে 01815464059 নাম্বারের বিকাশ পারসোনাল একাউন্টে ডেলিভারি চার্জ পাঠালে টাকা পেয়ে ফেজবুক পেজে ব্লক করে দেয়, সেই সাথে মোবাইলটি বন্ধ করে। তবে মাঝে মধ্যে মোবাইল খোলা থাকলেও রিসিভ করেনা। প্রতারিতরা বলছেন, অনলাইন ব্যবসার জনপ্রিয়তা বাড়লেও এখনো সরাসরি বিপণি বিতান থেকে পণ্য কেনাই ভালো মনে হচ্ছে। এতে দর যাচাই করে পণ্য কেনা যায়। পণ্য দেখে ক্রয় করা যায়।

খাতসংশ্লিষ্টরা বলছেন, যথাযথ তদারকি না থাকায় এমন প্রতারণার সুযোগ নিচ্ছে কিছু ই-কমার্স প্রতিষ্ঠানসহ অনলাইন ব্যবসায়ীরা। কারণ একই ব্র্যান্ডের পণ্য একেক সাইটে একেক রকম দাম। এ ছাড়া এ ব্যবসায় জড়িত অনেকেরই অনলাইন ব্যবসা সম্পর্কে তেমন ধারণা নেই। ফলে এদের কারণে দক্ষ ব্যবসায়ীদেরও সুনাম ক্ষুন্ন হচ্ছে।
ই-কমার্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে, দেশে বর্তমানে ই-কমার্স বাজারের আকার বছরে প্রায় ৭০০ কোটি টাকা। গড়ে প্রতিদিন ৩০ হাজার ক্রেতা অনলাইনে পণ্যের অর্ডার দেন। ১৩ থেকে ১৫ লাখ মানুষ বছরে একবার হলেও অনলাইনে অর্ডার করেন। যদিও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় তা খুবই নগণ্য। কারণ ভারতে অনলাইন গ্রাহকের সংখ্যা ১০ কোটি, চীনে প্রায় ৪০ কোটি। ভারতে জনসংখ্যার প্রায় ১০ শতাংশ যেখানে অনলাইন কেনাকাটায় অভ্যস্ত সেখানে বাংলাদেশে এখনো জনসংখ্যার এক শতাংশেরও কম অনলাইন শপিং করে।
অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই-ক্যাবের তথ্যানুসারে বর্তমানে দেশে তাদের সদস্যভুক্ত অনলাইন বাজারের সংখ্যা প্রায় ১ হাজার। এ ছাড়াও ফেসবুক পেজ রয়েছে ১০ হাজার। এসব মাধ্যমে প্রতিদিন ৪০ হাজার অর্ডার হচ্ছে। আর মাসে হচ্ছে ১০ লাখের বেশি। সংস্থাটির মতে, এ খাতে এখন পর্যন্ত ৩০ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। তবে প্রতারণায় মানুষের আস্থা কমছে।
এধরণের প্রতারণা বন্ধের জন্য ফেজবুক,
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই-ক্যাব, রাষ্ট্রীয় প্রশাসন সহ বিকাশ, নগদ ও রকেট জাতীয় টাকা লেনদেনকারী
সকল প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন।
















