মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ আজ ২১ আগস্ট , ঝিনাইদহ সিভিল সার্জন অফিসার ডাঃ সেলিনা বেগম জানান,” অফিসিয়াল ভাবে সকাল ১০ টায় কুষ্টিয়া ল্যাব থেকে ৬৩ টি নমুনার ফলাফল এসেছে যার মধ্যে নতুন আক্রান্ত ১৭জন। নেগেটিভ ফলাফল ৪৬ জন।ফলাফল সমুহ গত ১৭-০৮-২১ এবং ১৯-০৮-২১ইং তারিখের সংগৃহীত নমুনার।এই দিয়ে মোট আক্রান্ত ৮৭৩৮ জন।আজ ঝিনাইদহের সদরে ১৫ জন,শৈলকূপা ০২ জন,সুস্থ ০০ জন,মৃত্যু ০ জন । মোট মৃত্যু সংখ্যা ২৫১। উপজেলা ভিত্তিক আক্রান্তের মোট সংখ্যা সদর ৩৮৭৯,শৈলকূপা ১৩১২,হরিনাকুন্ডু ৬৫৯, কালিগঞ্জ ১৪৪৮,কোটচাদপুর ৮৫৯,মহেশপুর ৫৮১।মোট সুস্থতার সংখ্যা ৬৮০৯ জন।

















