এখন ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরু

বিশেষ প্রতিনিধি -ঃ- রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে আটটা থেকে নগরীর ২২৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়।
এবার রংপুর সিটি করপোরেশনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৩০২ এবং নারী ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন। ২২৯টি কেন্দ্রের বুথ সংখ্যা ১ হাজার ৩৪৯টি।
ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, কেন্দ্রে কেন্দ্রে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
প্রতি সাধারণ কেন্দ্রে ১৫ জনের এবং ৮৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে মোতায়েন করা হয়েছে ১৬ জনের ফোর্স।
এছাড়া নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন নিশ্চিত করার লক্ষ্যে নিয়োগ করা হয়েছে ৩৩ জন নির্বাহী হাকিম, তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।
একই সঙ্গে বিভিন্ন অপরাধের সংক্ষিপ্ত বিচার কাজ সম্পন্ন করার লক্ষ্যে নিয়োগ করা হয়েছে ১৬ জন বিচারিক হাকিম।
এদিকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনী এলাকায় নিয়োজিত রয়েছেন র‌্যাব ও বিজিবির একাধিক টিম। তারা ভোটের আগে-পরে মোট পাঁচদিনের জন্য নিয়োজিত আছেন।
রসিক নির্বাচনেও প্রতিটি ভোটকেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা।

নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেস পার্টির আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৬৮ এবং ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৮৩ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরু

প্রকাশিত হয়েছে: ০২:৫৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২