এখন ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া জমজম হাসপাতাল বন্ধের নির্দেশ

এ.কে.এম. বেলাল উদ্দীন, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি -ঃ- কক্সবাজারের চকরিয়া জমজম হাসপাতালের কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার সকালে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন দত্ত স্বাক্ষরিত ৫৬৫২ নং স্মারকে হাসপাতালের বহিঃ বিভাগের কার্যক্রম বন্ধ রেখে নতুন রোগী ভর্তি না করা ও ভর্তি রোগীদের আগামী ৭২ ঘন্টার মধ্যে চিকিৎসা প্রদান করে ছাড়পত্র দেওয়ার নির্দেশ দেন।
ডাঃ শোভন দত্ত যুগান্তরকে জানান, জমজম হাসপাতালের লাইসেন্স নবায়নের সময় সেখানে কর্মরত চিকিৎসকের নামের স্থলে ডাঃ হুমায়ুন কবির বিএমডিসি রেজিষ্ট্রেশন নং ৮৪১৩৮ দেখানো হয়। বিএমডিসি ডাটাবেইজে দেখা যায় ওই রেজিষ্ট্রেশন নাম্বারটি ডাঃ মাইশা সাদের নামে। ভুল তথ্য উপস্থাপন করে হাসপাতাল নবায়ন করায় প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ রাখার জন্য নির্দেশ প্রধান করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডাঃ শেখ দাউদ আদনান।
স্নারক প্রাপ্তির পর বহিঃ বিভাগ ও অন্তঃ বিভাগে কোন নতুন রোগী ভর্তি না করা ও ইতোমধ্যে ভর্তি রোগীদের চিকিৎসা দিয়ে ছাড়পত্র প্রদানের জন্য ৭২ ঘন্টা সময় দেওয়া হয়েছে।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক গোলাম কবিরের ব্যক্তিগত মোবাইল ফোন নং ০১৭১৫৬৭৪৮৬৮ এ একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে, ওনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য যে, গত ১৬ নভেম্বর জমজম হাসপাতাল থেকে মোহাম্মদ হুমায়ুন কবির (৪০) নামের একজন ভুয়া চিকিৎসকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত ওই ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দেয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

চকরিয়া জমজম হাসপাতাল বন্ধের নির্দেশ

প্রকাশিত হয়েছে: ০১:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২