ডেক্স রিপোর্ট -ঃ চাঁদপুরের মতলব উত্তরে জুয়া খেলা অবস্থায় নগদ অর্থ সহ ৪ জুয়াড়িকে অটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। জানা যায়, ২৯ জুলাই (বৃহষ্পতিবার) রাত ১১টা ৪৫ মিনিটে সহকারী পুলিশ পরিদর্শক আব্দুল আউয়াল এর বিশেষ অভিজানে উপজেলার লুধুয়া মাদরাসার পার্শ¦বর্তী সরকার বাড়ি থেকে আতিকুর রহমান এর ছেলে একই মাদরাসার সেক্রেটারি কামরুল সরকার (৪৫), মৃত মজিবুর রহমানের ছেলে আব্দুল হাকিম (৪০), মৃত বশির উদ্দিন পাটোয়ারীর ছেলে মোকাদ্দেছ পাটোয়ারী (৫০) এবং মৃত আব্দুল গনি সরকারের ছেলে সোবহান সরকার (৪৪) জুয়া খেলা অবস্থায় আটক হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ২ বান্ডেল তাস,কম্বল ও ২০ হাজার ৬শ ৬০ টাকা উদ্ধার করে থানা পুলিশ।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ শাহজাহান কামাল জানান, আটকৃতদের বিরুদ্ধে পাবলিক গ্যামব্লিং এ্যাক্ট ১৮৬৭ এর ৩ ও ৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।















