মোঃ আব্দুল হামিদ সরকার, নীলফামারী জেলা প্রতিনিধি -ঃ- নীলফামারীর ডোমারে ক্ষুদে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী জার্সি, বুট ও হুস বিতরণ করা হয়েছে। ১১-অক্টো/২২ শুক্রবার সকালে ডোমার ডাকবাংলো সংলগ্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান র ব্যক্তিগত অফিসে উপজেলা পরিষদের সহযোগিতায় ক্ষুদে খেলোয়াড় ও তাদের অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বক্তব্য রাখেন, ডোমার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিয়ার রহমান রতন, মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সাবেক কৃতি ফুটবলার আতাউর রহমান, ফারুক হোসেন, জগবন্ধু রায় প্রমূখ। শেষে চতুর্থ দফায় ৪০-জন ক্ষুদে ফুটবলার দের মাঝে জার্সি, বুট ও হুস বিতরণ করা হয়। এ যাবৎ প্রায় দুই শতাধিক বালক ও বালিকা ফুটবল খেলোয়াড়ের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
















