আলিফ হোসেন, তানোর -ঃ- রাজশাহীর তানোরের কালিগঞ্জ হাট মিতালী তরুণ সংঘের উদ্যোগে ৫ ও ৬ নভেম্বর কালীগঞ্জ স্কুল মাঠে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।
এদিকে ৬ নভেম্বর রোববার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ ও বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন বিশিস্ট সমাজসেবক ও তরুণ উদ্যোগক্তা আবুল বাসার সুজন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, কাউন্সিলর মোস্তাফিজুর রহমান বাবু ও মমেনা আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট, মাকসুদুজ্জামান টুটুল, রাব্বি আল আমিন, শাফিউল ইসলাম, আতিকুর রহমান, ওয়াজেদ আলী ও বিশ্বজিৎ চৌধুরী প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
















