রেজাউল করিম আলম, পঞ্চগড় -ঃ পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে পঞ্চগড় জেলার, দেবীগঞ্জ উপজেলার, ৯ নং দেবীডুবা ইউনিয়ন সহ দেশবাসী ও বিশ্বের সকল সম্প্রদায়ের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মৃতঃ তোফাজ্জল আলম প্রধানের দ্বিতীয় সন্তান, সাবেক সভাপতি, ছাত্রলীগ ও যুবলীগ বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদের উপজেলার সদস্য, মানবাধিকার কর্মী, দৈনিক টাইমস বাংলাদেশের উপদেষ্টা, গরিবের বন্ধু, পরউপকারী, সৎ-ন্যায়, নিষ্ঠাবান ব্যক্তিত্ব ৯ নং দেবীডুবা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এ,বি, আশাদুল আলম প্রধান প্রধান (লিটন) এল,এল,বি অনার্স “ল”।
তিনি তার বাণীতে ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে বা প্রলোভন দেখিয়ে স্বার্থান্বেষী মহল যাতে সমাজে বিশৃংঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানিয়েছেন।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজস্ব ইউনিয়ন, দেশবাসীসহ বিশ্বের সকল সম্প্রদায়ের ভাই-বোনদের শুভেচ্ছা জানিয়ে বাণীতে তিনি বলেন, সৃষ্টিকর্তা, মহান আল্লাহ প্রতি এই অকৃত্রিম ভালোবাসা ও আমাদের ব্যক্তি সমাজ জীবনে সকল ভেদাভেদ ভূলে পারস্পরিক হিংসা-বিদ্বেষ না করে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি আরো বলেন, ঈদ-উল আযহা এর মর্ম অনুধাবন করে সমাজে শান্তি, সৌহার্দ্য ও কল্যাণের পথ রচনা করতে আমাদেরকে পশু কোরবানির মাধ্যমে ত্যাগ স্বীকারের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। হিংসা বিদ্দ্যেশ ভুলে পারস্পরিক সহযোগীতার মনোভাবকে প্রসারিত করতে হবে, আমাদের কর্ম ও চিন্তায়। সকল ধর্মের মূল বাণী হচ্ছে মানব কল্যাণ। তাই ধর্মের অপব্যাখ্যা করে বা প্রলোভন দেখিয়ে স্বার্থান্বেষী মহল যাতে সমাজে বিশৃংঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।
লিটন প্রধান বলেন, বাংলাদেশ বিশ্ব দরবারে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি পালন করে আসছে। এটি আমাদের সম্প্রীতির এক অনুপম ঐতিহ্য।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মুসলিম উম্মাহর ঘরে ঘরে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল আযহা। সুনীল আকাশে এক ফালি বাঁকা চাঁদ মুসলিম নারী-পুরুষ, ধনী-গরীব সকলকে ভাসিয়ে দেবে আনন্দের স্রোতে।
চেয়ারম্যান পদপ্রার্থী বলেন বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে জনপ্রতিনিধি না হয়েও জীবনকে বাজি রেখে এলাকার কর্মহীন ও অসহায়দের সাথে ছিলাম, আগামীতে এলাকার অবেহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। ইউনিয়নবাসীকে দুর্নীতি, জুয়া, সন্ত্রাস,জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা ও মাদকমুক্ত করব। আমি যুবকদের উন্নয়নে কাজ করতে চাই এবং দেবীডুবা ইউনিয়নের উন্নয়নে নিজের জীবন যৌবন উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন। সকলকে তিনি ঈদুল আযহার শুভেচ্ছা জানান, ঈদ মোবারক।















