এখন ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা ৫ আসনের উপনির্বাচন সিইসি’র বন্ধ ঘোষণা

মোঃ আব্দুর রাজ্জাক আল রোহান, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি -ঃ অনিয়ম ও জালিয়াতির নানা অভিযোগের কারণে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচন বন্ধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান।

সিইসি জানান, নির্বাচন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হলো।

এর আগে, ব্যাপক অনিয়মের কারণে ১৪৫টি কেন্দ্রের মধ্যে ৫১টি কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়।

সে সময় গণমাধ্যমকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

এ দিন সকাল ৮টা থেকে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ভোটগ্রহণ শুরু হয়।

গত ২৩ জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

এই আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট পাঁচজন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মাহমুদ হাসান রিপন
(নৌকা), জাতীয় পার্টির প্রার্থী এইচ এম গোলাম শহীদ রঞ্জু (লাঙল), বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী জাহাঙ্গীর আলম (কুলা) এবং স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (আপেল) ও সৈয়দ মাহবুবার রহমান (ট্রাক)।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

গাইবান্ধা ৫ আসনের উপনির্বাচন সিইসি’র বন্ধ ঘোষণা

প্রকাশিত হয়েছে: ০২:১৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২