এখন ০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সামগ্রী বিতরণ

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুরের পীরগঞ্জে করোনায় চলমান লকডাউনে রংপুররের পীরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল শনিববার দুপুরে উপজেলার শানেরহাট ইউনিয়নের পালানুশাহাপুর গুচ্ছগ্রামে ওই সহায়তা প্রদান করা হয়। এ সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, সহকারী কমিশনার (ভূমি ) আলা উদ্দীন ভূঞা জনি, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম উপজেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মিজানুর রহমান, শানেরহাট ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মন্টুসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চলমান লকডাউনে গুচ্ছগ্রামবাসীরা বেকার হয়ে পড়ায় প্রতিজনকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি মশুর ডাল ও ২ টি করে বৈদ্যুতিক এলইডি বাল্ব দেয়া হয়। এ ব্যাপারে উপজেললা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় সাধারন মানুষের পাশে আছে। চলমান লকডাউনে উপজেলার কোন মানুষ যেন অনাহারে না থাকে সেজন্য পীরগঞ্জ উপজেলা প্রশাসন সব সময় সজাগ রয়েছে। খাদ্য সহায়তা পেয়ে আবুল হোসেন বলেন, এই দুঃসময়ে প্রধানমন্ত্রী আমাদের কথা মনে রেখে খাদ্য সহায়তা দিয়েছেন তাই গুচ্ছগ্রামবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পীরগঞ্জে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে: ১১:৫০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১