এখন ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা জেলার স্বাস্থ্য তথ্য গণমাধ্যমকে না দিতে চিকিৎসকদের নির্দেশনা

ডেক্স রিপোর্ট -ঃ ঢাকা জেলাধীন সরকারি হাসপাতাল সমূহে রোগীর সেবা ও স্বাস্থ্য বিষয়ক কর্মকাণ্ডের বিষয়ে সিভিল সার্জন ছাড়া গণমাধ্যমকে কোনও প্রকার তথ্য প্রদান না করতে চিকিৎসকদের প্রতি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। ঢাকার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়েছে। এমন কর্মকাণ্ড রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের সামিল।

এ সংক্রান্ত কোনও তথ্য নেওয়ার প্রয়োজন হলে সরাসরি ঢাকার সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয় ওই প্রজ্ঞাপনে। প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার জেলার স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিরাজমান কোভিড-১৯ মহামারীকালীন পরিস্থিতিতে সিভিল সার্জন ব্যতীত অন্য কাউকে টিভি চ্যানেল কিংবা কোনও প্রিন্ট মিডিয়ার নিকট স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মকাণ্ড অথবা রোগ ও রোগীদের সম্পর্কে কোনও ধরনের তথ্য আদান-প্রদান বা মন্তব্য না দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। একই সাথে প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গকে রোগীর ছবি তোলা, ভিডিও করা অথবা সাক্ষাৎকার ধারণ করা থেকে বিরত থাকার নিমিত্তে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঢাকা জেলার স্বাস্থ্য তথ্য গণমাধ্যমকে না দিতে চিকিৎসকদের নির্দেশনা

প্রকাশিত হয়েছে: ০৯:৪০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১