নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জস্থ এসও রোডে মা সুফিয়া জেনারেল হাসপাতালে রোজ শনিবার (১৭ সেপ্টেম্বর) হাসপাতালের নতুন পরিচালনা পর্ষদ এর পরিচিতি উপলক্ষে এক মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

ডিরেক্টর জনাব আব্দুল আজিজ শিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – চেয়ারম্যান শেখ মোঃ সালাউদ্দিন।

সভায় আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেখ মোঃ ইয়াকুব, এমডি সাইফুল ইসলাম তুষার, ডেপুটি ডিরেক্টর জান্নাতুল নাইম ফেরদৌস, এসিস্ট্যান্ট ডাইরেক্টর ডিইরেক্টর মুক্তাদির হোসেন হৃদয় প্রমুখ।

















