এখন ০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৭৩ হাজার ৯৬১ শিক্ষার্থী

আসাদুজ্জামান আসাদ, দিনাজপুর প্রতিনিধি -ঃ আগামী কাল ১৫ সেপ্টেম্বর থেকে সারাদেশের ন্যায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৬৭৫টি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৭৩ হাজার ৯৬১ শিক্ষার্থী।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলায় ৫৮টি উপজেলার ২৭৭টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ করা হবে।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ তোফাজ্জুর রহমান এ তথ্য জানান।

এসএসসি পরীক্ষা কেন্দ্রের সকল সচিবগণ ইতোমধ্যে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। প্রতিটি জেলার জেলা প্রশাসকগণের নিকট বোর্ড কর্তৃপক্ষ এসএসসি পরীক্ষায় নিরাপত্তা নির্বাহী ম্যাজিষ্ট্রেট চেয়ে আবেদন করেছেন।

এবার বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ৮২ হাজার ৪৭ জন ও মানবিক বিভাগ থেকে অংশ নেবে ৮৮ হাজার ৬৮৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশ নেবে ৩ হাজার ২৩০ জন পরীক্ষার্থী।

জেলাভিত্তিক এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা – রংপুর জেলায় ৩৩ হাজার ৯৫৮ জন,গাইবান্ধা জেলায় ২৪ হাজার ৯৮০ জন,নীলফামারী জেলায় ২০ হাজার ৩০৯ জন,কুড়িগ্রাম জেলায় ১৯ হাজার ৩৬৩ জন, লালমনিরহাট জেলায় ১২ হাজার ৭৩৯, দিনাজপুর জেলায় ৩৪ হাজার ২৩৪ জন,ঠাকুরগাঁও জেলায় ১৬ হাজার ৬০৬ জন ও পঞ্চগড় জেলায় ১১ হাজার ৭৭২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম জানান, এসএসসি পরীক্ষার্থীদের ২ ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসময়ের মধ্যে ২০ মিনিট নৈবিত্তিক এবং ১ ঘণ্টা ৪০ মিনিট লিখিত পরীক্ষা হবে। দিনাজপুর শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষা গ্রহণের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

দিনাজপুরে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৭৩ হাজার ৯৬১ শিক্ষার্থী

প্রকাশিত হয়েছে: ০১:৫১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২