এখন ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে জাল সনদে ৭ বছর ধরে শিক্ষকতা

রাজশাহী প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউপির চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তালেব জাল নিবন্ধন সনদ দিয়ে প্রায় ৭ বছর ধরে শিক্ষকতা করছেন বলে অভিযোগ উঠেছে। ২০২২ সালের ৮ সেপ্টেম্বর বৃহস্প্রতিবার এলাকাবাসির পক্ষে ওয়াসিম আলী বাদি হয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরাবর ডাকযোগে লিখিত অভিযোগ করেছেন। এখবর ছড়িয়ে পড়লে আবু তালেবকে নিয়ে সাধারণ মানুষের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে, আবার অনেকে তালেবকে সাময়িক বরখাস্ত করে অভিযোগের তদন্ত দাবি করেছেন বলে শোনা যাচ্ছে।
অভিযোগে বলা হয়েছে, তানোরের মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানীর ঘনিষ্ঠ আত্মীয় আবু তালেব। বিগত ২০১৫ সালে গোলাম রাব্বানী গ্রামবাসীর আপত্তি উপেক্ষা ও রাজনৈতিক প্রভাব বিস্তার করে ভুয়া সনদ জানার পরেও আবু তালেবকে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ করেন। এর নেপথ্যে প্রায় ১৫ লাখ টাকা হাতবদল হয়। লিখিত অভিযোগে আরো বলা হয়েছে, গুরুত্বসহকারে যাচাই-বাছাই করলে আবু তালেবের সনদ জালিয়াতির প্রমাণ মিলবে। তাই সনদ যাচাই-বাছাই করা পর্যন্ত আবু তালেবের বেতন বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে জানতে চাইলে চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোহাম্মদ কামরুজ্জামান বলন ম্যানেজিং কমিটি এবং জেলা শিক্ষা অফিসার আবু তালেবকে নিয়োগ দেওয়ার সময় তার শিক্ষক নিবন্ধন সনদটি যাচাইবাছাই করে দেখেছে, তারপর ই আমি সত্যায়িত করেছি।এখন যখন শুনছি তালেবের সনদটি জাল, তখন আমরা আবারো জেলা শিক্ষা অফিসে গিয়ে দেখেছি আবু তালেবের সার্টিফিকেট সঠিক আছে। এবিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষক আবু তালেব এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে ও তার পরিবারকে সমাজে হেয়ওপ্রতিপন্ন করতে একটি মহল এসব ষড়যন্ত্র করছে, যার কোনো ভিত্তি নাই পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দেখবন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তানোরে জাল সনদে ৭ বছর ধরে শিক্ষকতা

প্রকাশিত হয়েছে: ০১:১১:২০ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২