এখন ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে র‌্যাবের হাতে শীর্ষ নারী মাদক কারবারি মুক্তি গ্রেফতার

ডেক্স রিপোর্ট -ঃ রাজশাহী জেলার গোদাগাড়ীতে অভিযান চালিয়ে শীর্ষ নারী মাদক কারবারি মুক্তি পারভীন(২২) কে ৬০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মুক্তি পারভিন হলেন গোদাগাড়ী পৌরশহরের শ্রীমন্তপুর গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।

র‌্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে গোদাগাড়ী থানাধীন গোপালপুর এলাকায় অপারেশন পরিচালনা করে ৬০০ গ্রাম হেরোইন, ১ টি মোবাইল, ১ টি সীমকার্ড সহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই নারী মাদক কারবারি, দীর্ঘদিন যাবৎ এই ব্যবসার সাথে জড়িত এবং বড় বড় মাদক ব্যবসায়ীদের সাথে সে সু-সম্পর্ক রেখে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছিলো। এছাড়াও গোদাগাড়ী থানা পুলিশের সাথে সু-সম্পর্ক রেখে মাদক ব্যবসা করে অল্পদিনে টাকা পয়সার মালিক হয়েছেন বলে জানান এলাকাবাসী।

তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে র‌্যাব-৫ এর মিডিয়া উইং নিশ্চিত করেছেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

গোদাগাড়ীতে র‌্যাবের হাতে শীর্ষ নারী মাদক কারবারি মুক্তি গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ০৭:০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১