এখন ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সবুজ আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আব্দুর রহমান, পঞ্চগড় বিশেষ প্রতিনিধি -ঃ বাঁচলে পরিবেশ, বাঁচবে দেশ, দুর্যোগ হবে নিরুদ্দেশ । এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন পঞ্চগড় জেলা শাখা । সংগঠনটির চতুর্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পঞ্চগড়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । (১-সেপ্টেম্বর) বৃহষ্পতিবার সদর উপজেলার ১নং ইউনিয়নের অমরখানা ব্রিজ সংলগ্ন মুক্তাঞ্চল এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক , পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার আহব্বায়ক মোঃ রাশেদুল ইসলাম বৃক্ষরোপণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ১-লা সেপ্টেম্বর পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলনে’র প্রতিষ্ঠা বার্ষিকী । দিনটি যথাযথ ভাবে পালনের জন্য এ বছর ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে হয়েছে । ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বিজড়িত মুক্তাঞ্চলকে গাছ দিয়ে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে । তাঁরই ধারাবাহিকতায় সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন থেকেই এই এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । প্রাথমিকভাবে দীর্ঘস্থায়ী গাছ বকুল ফুলের চারা রোপণ করা হয়েছে । আমাদের পরিকল্পনা পর্যায়ক্রমে সমগ্র এলাকার রাস্তার দুই পাশে এই বকুল ফুল সহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে । এ বিষয়ে সবুজ আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সভাপতি হাসনাত মোঃ হামিদুর রহমান বলেন, পঞ্চগড় জেলায় এর যাত্রা শুরুর পর থেকে পরিবেশ ও সামাজিক উন্নয়নে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি । ইতিমধ্যে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ঈদগাহ মাঠ , কবরস্থান ও রাস্তার পাশে অনেক গাছের চারা রোপণ করা হয়েছে । এবং প্রচুর পরিমাণে গাছের চারা বিতরণ করা হয়েছে । করোনা মহামারীতে গাছের চারা বিতরণ ও রোপণের পরিবর্তে অসহায় মানুষের জন্য ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয় । সাধারণ মানুষের মাঝে মাক্স, সাবান ও হ্যন্ডসেনিটাইজার বিতরণ আমরা করেছি । এছাড়াও জেলায় বেশ কিছু দুঃস্থ পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পড়াশুনার নিয়মিত খরচ আমরা বহন করছি । এটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন । আমরা মানুষের যেকোনো সমস্যায় সব সময় পাশে ছিলাম এবং আছি । আগামী দিনে ব্যাপক কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ্ ।তিনি পঞ্চগড় জেলার পরিবেশের বিপর্যয় রোধে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সবুজ আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ১১:৪৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২