
আব্দুর রহমান, পঞ্চগড় বিশেষ প্রতিনিধি -ঃ বাঁচলে পরিবেশ, বাঁচবে দেশ, দুর্যোগ হবে নিরুদ্দেশ । এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন পঞ্চগড় জেলা শাখা । সংগঠনটির চতুর্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পঞ্চগড়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । (১-সেপ্টেম্বর) বৃহষ্পতিবার সদর উপজেলার ১নং ইউনিয়নের অমরখানা ব্রিজ সংলগ্ন মুক্তাঞ্চল এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক , পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার আহব্বায়ক মোঃ রাশেদুল ইসলাম বৃক্ষরোপণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ১-লা সেপ্টেম্বর পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলনে'র প্রতিষ্ঠা বার্ষিকী । দিনটি যথাযথ ভাবে পালনের জন্য এ বছর ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে হয়েছে । ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বিজড়িত মুক্তাঞ্চলকে গাছ দিয়ে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে । তাঁরই ধারাবাহিকতায় সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন থেকেই এই এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । প্রাথমিকভাবে দীর্ঘস্থায়ী গাছ বকুল ফুলের চারা রোপণ করা হয়েছে । আমাদের পরিকল্পনা পর্যায়ক্রমে সমগ্র এলাকার রাস্তার দুই পাশে এই বকুল ফুল সহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে । এ বিষয়ে সবুজ আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সভাপতি হাসনাত মোঃ হামিদুর রহমান বলেন, পঞ্চগড় জেলায় এর যাত্রা শুরুর পর থেকে পরিবেশ ও সামাজিক উন্নয়নে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি । ইতিমধ্যে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ঈদগাহ মাঠ , কবরস্থান ও রাস্তার পাশে অনেক গাছের চারা রোপণ করা হয়েছে । এবং প্রচুর পরিমাণে গাছের চারা বিতরণ করা হয়েছে । করোনা মহামারীতে গাছের চারা বিতরণ ও রোপণের পরিবর্তে অসহায় মানুষের জন্য ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয় । সাধারণ মানুষের মাঝে মাক্স, সাবান ও হ্যন্ডসেনিটাইজার বিতরণ আমরা করেছি । এছাড়াও জেলায় বেশ কিছু দুঃস্থ পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পড়াশুনার নিয়মিত খরচ আমরা বহন করছি । এটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন । আমরা মানুষের যেকোনো সমস্যায় সব সময় পাশে ছিলাম এবং আছি । আগামী দিনে ব্যাপক কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ্ ।তিনি পঞ্চগড় জেলার পরিবেশের বিপর্যয় রোধে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম