এখন ০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া দিয়ে ভারত ফেরত ১১ জনের করোনা শনাক্ত

কোয়ারেন্টিন

শফিকুল ইসলাম রনি, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি -ঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত ফেরত নারীসহ ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার রাতে তাঁদের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এ নিয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ২৭ জনের দ্বিতীয়বারের নমুনা পরীক্ষার ফল ইতিমধ্যে নেগেটিভ এসেছে।

করোনা শনাক্ত হওয়া ১১ জনের মধ্যে ৬ জন নারী ও ৫ জন পুরুষ। সম্প্রতি করোনা পরীক্ষার জন্য তাঁদের নমুনা সংগ্রহ করা হয়। এর আগে গত শুক্রবার সিলেটের তিনজন ও ঢাকার দুজন করোনায় আক্রান্ত হন।

জেলা সিভিল সার্জনের কার্যালয় ও স্থলবন্দর সুত্র জানা যায়, রোববার ৩৫৯টি নমুনার ফলাফল আসে। তাঁদের মধ্যে ভারত ফেরত ১১ জনসহ ৪৬ জনের করোনার ফলাফল পজিটিভ আসে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-এ আলম জানান, আখাউড়া স্থলবন্দর দিয়ে ২৬ এপ্রিল থেকে ২৭ জুন পর্যন্ত ১ হাজার ৯৭৮ জন বাংলাদেশে ফিরেছেন। বর্তমানে তাঁদের মধ্যে জেলায় ২৬৫ জন কোয়ারেন্টিনে আছেন। এ পর্যন্ত ১ হাজার ৫৭৬ জন ১৪ দিনের বাধ্যতাম‚লক কোয়ারেন্টিন শেষে নিজ বাড়িতে ফিরে গেছেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আখাউড়া দিয়ে ভারত ফেরত ১১ জনের করোনা শনাক্ত

প্রকাশিত হয়েছে: ১১:০৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১