এখন ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতাল সিলগালা, তিনটিকে জরিমানা

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ বৈধ কাগজপত্র না থাকায় ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে অব্যবস্থাপনার কারণে তিনটি বেসরকারি হাসপাতালকে জরিমানা ও একটি হাসপাতালের এক্সরের কাজ বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্র জানায়, অনুমোদনের বৈধ কাগজপত্র না থাকায় পৌর এলাকায় অবস্থিত দি ইবনে সিনা শিশু ও জেনারেল হাসপাতালকে সিলগালা করে দেওয়া হয়। এছাড়া  গ্রীন ভিউ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, রয়েল হসপিটালকে ৫০ হাজার ও প্যাশেন্ট কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বন্ধ করে দেওয়া হয় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে কার্যক্রম।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতাল সিলগালা, তিনটিকে জরিমানা

প্রকাশিত হয়েছে: ০৩:০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২