প্রেস বিজ্ঞপ্তিঃ
ঐতিহাসিক ২৩ জুন। বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী, আর এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সকল নেতা-কর্মীদেরকে অফুরন্ত শুভেচ্ছা জানানো সহ এ প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা ও স্বার্থকতা কামনা করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল (ভিপি বাদল)।
এ বিশেষ দিন উপলক্ষ্যে তিনি এক বার্তায় গণমাধ্যমকে জানান ‘১৯৪৯ সালের ২৩শে জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে, তাই এই দিনটি প্রতিটি নেতা-কর্মী ও বাংলাদেশের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। আমাদের আস্থার, উন্নয়নের, গর্বের ও ভালবাসার দল বাংলাদেশ আওয়ামী লীগ। অতীতের সকল আন্দোলন সংগ্রামে এদল নেতৃত্ব দিয়েছে এবং গণমানুষকে ঐক্যবদ্ধ রেখেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মানুষের অধিকার আদায়ে সব সময় মাঠে থেকে কাজ করে যাচ্ছে।
১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭০ এর নির্বাচন, ১৯৭১ এর মুক্তিযুদ্ধ, ১৯৮৭-১৯৯০ এ স্বৈরাচার বিরোধী আন্দোলন সর্বক্ষেত্রে আ’লীগ অগ্রণী ভূমিকা পালন করে এবং ২০০৬ সালের ১/১১ এর পর দেশ যখন সর্বদিক দিয়ে ধ্বংস হতে বসেছিল, তখন আবারও বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম চালিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে এবং দেশ পরিচালনার দায়িত্ব পায়। বাংলাদেশ আবার ঘুরে দাড়ায়। পিছিয়ে পড়া বাংলাদেশের শুরু হয় উন্নয়নের অভিযাত্রা। আজ এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ ও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী, মানবতার কান্ডারী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত ও অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে বিশ্বের মধ্যে জায়গা করে নিবে বলে আমরা প্রত্যাশা জানাচ্ছি। তাই সফল হউক আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সফল হউক বাংলাদেশ’।














