এখন ০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে নতুন জেলা প্রশাসকের যোগদান

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় প্রতিনিধি-ঃ দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন মোঃ জহুরুল ইসলাম। মঙ্গলবার (২২ জুন) সকালে সদ্য বিদায়ী জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব বুঝে নেন।

এর আগে জেলা প্রশাসন, পঞ্চগড়ের তৃতীয় চতুর্থ কর্মচারীদের উদ্যােগে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে পঞ্চগড় জেলার বিদায়ী জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের বিদায় এবং নবাগত জেলা প্রশাসক হিসেবে জহুরুল ইসলামের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা দায়রা জজ শরীফ হোসেন হায়দার, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল আলীম খান ওয়ারেশী, এডিসি জেনারেল (সার্বিক) আজাদ জাহান, এডিসি জেনারেল (রেভিনিউ) আব্দুল মান্নান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরকার মোহাম্মদ রায়হান ও মেহেদী হাসান শাওন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন, সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার আমিনুল ইসলাম প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে নতুন জেলা প্রশাসকের যোগদান

প্রকাশিত হয়েছে: ০২:৩৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১