এখন ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন করে ফেলার পরিকল্পনায় কাল থেকে ঢাকার আশে পাশের সাত জেলায় লকডাউন

ডেক্স রিপোর্ট -ঃ ঢাকার চারপাশের সাতটি জেলায় মঙ্গলবার ভোর ছয়টা থেকে শুরু হচ্ছে লকডাউন।
জেলাগুলো হচ্ছে : মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ। বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনাভাইরাস সংক্রমণের প্রকোপ ব্যাপক হারে বেড়ে যাওয়ার এবং ভারতীয় ডেল্টা ভ্যারিয়ান্ট ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ঢাকাকে বিচ্ছিন্ন করার জন্য এই সিদ্ধান্তটি নেয়া হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম যখন এই সিদ্ধান্তের কথা জানাচ্ছিলেন, তখন তিনি ‘ব্লক’ শব্দটি উল্লেখ করেন। যদিও এই মুহূর্তে বাংলাদেশে সরকারি ভাষায় একটি ‘বিধি নিষেধ’ চালু আছে, যেটার কার্যকারিতা নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে।
পরে এক সরকারি প্রজ্ঞাপন দিয়ে এটাকে “করোনাভাইরাসজনিত রোগের বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরোপ” বলে অভিহিত করা হয়।
এই নিষেধাজ্ঞা মঙ্গলবার (২২জুন ২০২১) ভোর থেকে শুরু হয়ে বুধবার (৩০ জুন ২০২১) পর্যন্ত কার্যকর থাকবে।
এ সময়ে শুধুমাত্র আইনশৃঙ্খলা এবং জরুরি পরিসেবা যেমন কৃষি উপকরণ, খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহণ, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা , কোভিড ১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস বন্দরসমূহের কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, গণমাধ্যম বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ ,তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক/লরি এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে বলে মন্ত্রিপরিষদ সচিব তার বক্তব্যে উল্লেখ  করেন।
তিনি আরো বলেন “যদি কোন লোকাল অথরিটি মনে করে তাদের লকডাউন করা দরকার সেটা তারা করতে পারে। সেই অথরিটি তাদের দেয়া হয়েছে”। তবে ঢাকা জেলা নিয়ে অতি শিঘ্রই কোন সিদ্ধান্ত আসবে না বলে তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বাংলাদেশের রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন করে ফেলার পরিকল্পনায় কাল থেকে ঢাকার আশে পাশের সাত জেলায় লকডাউন

প্রকাশিত হয়েছে: ১২:০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১