মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৪ জন। নতুন করে শনাক্ত হয়েছে ৯৫ জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩ হাজার ৪’শ ৯১ জনে।
ঝিনাইদহের সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, সোমবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা করা ২০৫ জনের মধ্যে ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪৬ দশমিক ৩৪ ভাগ।
তিনি জানান,গত ১৩, ১৪ ও ১৭ জুন তারিখে সংগ্রহকৃত নমুনার ফলাফলে এ তথ্য এসেছে। আক্রান্তদের মধ্যে ঝিনাইদহ সদরে ৪৩ জন,শৈলকুপায় ১৯ জন,কালীগঞ্জে ১৬ জন,হরিণাকুন্ডুতে ৭ জন, কোটচাঁদপুরে ১ জন ও সীমান্তবর্তী জেলা মহেশপুরে ৯ জন রয়েছে।
২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ৭০ জনে।
এদিকে করোনার সংক্রমন প্রতিরোধে সদর পৌরসভাসহ ৬ টি পৌরসভা এলাকায় চলাচলে বিধি-নিষেধ জারি করেছে স্থানীয় প্রশাসন।সকাল থেকে পৌরসভা এলাকার গুরুত্বপুর্ন মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়েছে।স্বাস্থ্যবিধি মানতে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত।

















