মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ আজ ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাবা মায়ের আদরের সন্তান খোকা বাঙালি জাতির মুক্তির রাজনীতি করতে করতেই একদিন হয়ে ওঠেন শেখ মুজিব শেখ সাহেব, মুজিব ভাই ও বঙ্গবন্ধু।

মানুষের প্রতি গভীর ভালবাসায় ও মমত্ববোধই তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিতে পরিণত করেছে। এই বাংলার জনপ্রিয় সংগ্রামী নেতা ও স্বাধীনতার সিংহপুরুষ বঙ্গবন্ধু দেশের প্রতি গভীর ভালোবাসা ও আপোশহীন নেতৃত্বগুনেই কঠোর সংগ্রামের মাধ্যমে মৃত্যুকে তুচ্ছ করে বাঙালি জাতিকে স্বাধীনতা ও স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন জাতির পিতায় পরিনত হন।

আজ তারই ধারাবাহিকতায় পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার তিরনই এলাকার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।পঞ্চগড় (১৮ বিজিবি) এর ব্যবস্থাপনায় ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান সহ ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ বর্ডার গার্ড সীমান্তের অতন্দ্র প্রহরী।
সে সময় সেখানে উপস্থিত ছিলেন উপ-পরিচালক ও অধিনায়ক পঞ্চগড় ব্যাটেলিয়ান ( ১৮ বিজিবি) কর্নেল মোঃ মাহফুজুল হক।

সহকারী পরিচালক পঞ্চগড় ব্যাটেলিয়ান (১৮ বিজিবি) মোঃ হাচানুর রহমান। রণচন্ডী ( বিওপি ১৮বিজিবি)
নায়েব্য সুবেদার মোঃ ওয়াহিদুল ইসলাম।
উপস্থিত ছিলেন পঞ্চগড় সিভিল সার্জন অফিস থেকে ডাক্তার মোঃ সাফাত বিন শাহ। আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় ব্যাটেলিয়ান
(১৮ বিজিবি)এর সদস্যবৃন্দ। সেই সময় সেখানে বয়স্ক, প্রতিবন্ধী, শিশু-কিশোর থেকে শুরু করে প্রায় ৫ থেকে ৬ শতাধিক মানুষদের কে বিনামূল্যে সাস্থ্য পরিক্ষা ও ঔষধ বিতরণ করা হয়। এবং প্রায় শতাধিক দূঃস্হ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়৷।

যার মধ্যে ছিলো পাঁচ রকমের সামগ্রী চাল,ডাল,তেল,চিনি, ও আলু। এসব ত্রাণ সামগ্রী পেয়ে স্থানীয় অসহায় মানুষ আনন্দে আত্মহারা। তাদের চোখে-মুখে আনন্দের ঝলক দেখে, বিজিবি সদস্যরাও সিক্ত।

















