এখন ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন ত্ব-হা: রংপুর ডিবি

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন
আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। উদ্ধারের পর সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন রংপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে রংপুর ডিবি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন শুরু হয়।
সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশের ক্রাইম ডিভিশনের
উপ-কমিশনার আবু মারুফ হোসেন জানান, ঢাকা থেকে ফিরে গাইবান্ধায় বন্ধু সিয়ামের বাসায় ছিলেন ত্ব-হা ও সঙ্গীরা।
পুলিশ জানায়, তার বন্ধু বাসায় ছিলেন না। তার মা বাসায় ছিলেন। তারা একটি ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। তারা ওই রাতেই ঢাকা থেকে ফিরেছে অন্য কোথাও অবস্থান করেনি।
আদনান ব্যক্তিগত কি কারণে আত্মগোপনে ছিলেন, সেই কারণ সম্পর্কে জানতে চাইলে পুলিশ জানায় এই মুহূর্তে তারা বলতে পারবেন না। সেটা ভেরিফাই করতে হবে। তাদের তথ্য যাচাই-বাছাই করব। আসলে সব ব্যক্তিগত কারণ তো বলা যায় না।
এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে আবু ত্ব-হাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর সন্ধান মিলেছে রংপুরের আলোচিত বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের। শুক্রবার দুপুরে রংপুর নগরীর মাষ্টার পাড়ায় তার শ্বশুরের বাসায় আদনান কে পাওয়া যায়।
রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, বিকাল ৩টার দিকে তাকে রংপুর নগরের আবহাওয়া অফিস সংলগ্ন মাস্টার পাড়ার শ্বশুরবাড়ি থেকে থানায় নিয়ে যায় পুলিশ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন ত্ব-হা: রংপুর ডিবি

প্রকাশিত হয়েছে: ০২:০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১