এখন ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তা নদীর দু পাড়ে গড়ে তোলা হবে শিল্পনগরী: বাণিজ্যমন্ত্রী

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ বাণিজ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছি। প্রাণঘাতি করোনা মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হচ্ছে। তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নদীর দুই পাড়ে শিল্প নগরী গড়ে তুলবে সরকার। এজন্য চীনকে একটি প্রকল্পের প্রস্তাবনা দেয়া হয়েছে। এ বিষয়ে দুইদেশের মধ্যে আলোচনা ইতোমধ্যে অনেকদূর এগিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নো বিভিন্ন গ্রামীণ সড়ক পাকা করণ ও ব্রিজ নির্মাণ কাজের উদ্ধোধণ শেষে বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, নদীর ভাঙ্গণ রোধ ও দুই পাড়ের মানুষের দুর্ভোগ লাঘব করতে তিস্তা মহা পরিকল্পনার মাধ্যমে দু’পাড়ে শিল্পকারখানা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য চীনের সাথে সাড়ে আট হাজার কোটি টাকার একটি প্রকল্পের ব্যাপারে কথাবার্তা চলছে। ইতোমধ্যে আলোচনা অনেকদূর এগিয়েছে। এই প্রকল্প শুরু হলে দুই পাড়ে শিল্প কলকারখানা গড়ে উঠবে। যা এই অঞ্চলের সামাজিক ও অর্থনীতি বদলে দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, তিস্তা খননের সময় ওঠা বালি দিয়ে সিমেন্ট মিশ্রিত কংক্রিটের ইট তৈরি করা যায় কিনা সেটিও পরিক্ষা নিরিক্ষা করা হবে। এতে কংক্রিটের ইট নির্মাণ শিল্পের প্রসার ঘটবে। উত্তরবঙ্গের দিকে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি আছে। অচিরেই এ অঞ্চলের সবকিছু উন্নয়নের ধারায় বদলে যাবে। রংপুর মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় করার প্রস্তাবনার বিষয়ে আলোচনা করা হয়েছে।
সারাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন, হারাগাছ পৌর সাবেক মেয়র হাকিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুুর রাজ্জাক, জেলা পরিষদ সদস্য সেলিনা তালুকদার শিউলী, বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যাললের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তিস্তা নদীর দু পাড়ে গড়ে তোলা হবে শিল্পনগরী: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৩:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১