এখন ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে স্কুল এমপিওভুক্তকরণ নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া

রাজশাহী প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ধানুরা চকপ্রভুরাম উচ্চ বিদ্যালয় এমপিওভুক্তকরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সরেজমিন স্কুল পরিদর্শন না করেই অবৈধ সুবিধার বিনিময়ে এমপিওভুক্ত করা হয়েছে বলে মনে করছেন শিক্ষানুরাগী অভিজ্ঞ মহল। অন্যদিকে স্কুল এমপিওভুক্তকরণের খবর ছড়িয়ে পড়লে, সচেতন মহলে আনন্দের পরিবর্তে ক্ষোভ-অসন্তোষের সৃষ্টি হয়েছে, জনমনেও দেখা দিয়েছে মিশ্রপ্রতিক্রিয়া। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, এই স্কুল সম্পর্কে তার কিছু জানা ছিল না, এমপিওভুক্তির পর তিনি জেনেছেন সেখানে স্কুল রয়েছে। তিনি বলেন, এমপিওভুক্তির বিষয়ে তার করনীয় কিছু নাই, এটা মন্ত্রণালয়ের বিষয়।
জানা গেছে, বিগত ১৯৯৯ সালে কোনো সম্ভব্যতা যাচাই না করেই
কতিপয় রাজনৈতিক নেতার ইচ্ছে পুরুণের জন্য রাজনৈতিক বিবেচনায় কামারগাঁ ইউপির ধানুরা গ্রামে ধানুরা
চকপ্রভুরাম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বিগত ২০০৩ সালে স্কুলটি
পাঠদানের অনুমতি পায়। স্থানীয়রা জানান, শিক্ষার্থী সঙ্কটের কারণে মুখ থুবড়ে পড়ে স্কুলের কার্যক্রম। পরবর্তী এটা গোচারণ ভুমিতে পরিণত হয়। উড়ে না জাতীয় পতাকা খোলা হয় না স্কুল ঘর। এই স্কুল এমপিও মানে সরকারের বিপুল অর্থ অপচয় ছাড়া কিছু নয়।
এদিকে গত ১১ আগস্ট বৃহস্পতিবার সরেজমিন দেখা গেছে, স্কুলের অবকাঠামোর বেহাল অবস্থা। অফিস কক্ষ নাই, দরজা জানালা ভাঙা। স্হানীয় বখাটে ও মাদকসেবীরা স্কুল ঘরেই আড্ডা দেয়। একটি শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিবেশ তার ছিটেফোঁটা এখানে নাই। স্থানীয়রা জানান, স্কুলের খাতা কলমে শিক্ষার্থী দেখানো হলেও বাস্তবে এর চিত্র উল্টো। এমপিওভুক্ত করতে একটি শিক্ষা প্রতিষ্ঠানের যেসব শর্ত রয়েছে তার একটিও পুরণের সক্ষমতা নাই তাদের, এর পরেও এই প্রতিষ্ঠান এমপিও হয় কি বিবেচনায় সেটা অবশ্যই অধিকতর তদন্তের দাবি রাখে। এসব বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আব্দুল মজিদ জানান, সকল শর্ত পুরুন হয়েছে বলেই এমপিওতে স্কুলের নাম এসেছে। আপনার স্কুলে বখাটেরা নিয়মিত মাদক সেবন ও জুয়া খেলে জানতে চাইলে তিনি জানান, কয়েকটি ঘরের দরজা-জানালা ভাঙা এজন্য এসব হতে পারে। তিনি আরো বলেন, দীর্ঘ প্রায় ২২ থেকে ২৩ বছর ধরে প্রতিষ্ঠান টিকে আছে এটাই বড় বিষয়। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, এমপিওভুক্ত কিভাবে হয় এখানে আমাদের কিছুই করনীয় নাই। তবে ধানুরা চকপ্রভুরাম উচ্চ বিদ্যালয়টি সম্পর্কে তার খুব একটা জানা নেই।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তানোরে স্কুল এমপিওভুক্তকরণ নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া

প্রকাশিত হয়েছে: ০৪:২৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২