মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ পঞ্চগড়ের জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনকে বিদায়জনিত সংবর্ধনা দিয়েছে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ ও প্রশাসন।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলকক্ষে এই সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন, সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আককাস আহমদ, ভাইস চেয়ারম্যান কাজী আল তারিকসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা।
এর আগে গত ৩১ মে জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে সাবিনা ইয়াসমিনকে খাদ্য মন্ত্রনালয়ের উপসচিব হিসেবে পদায়ন করা হয়।















