রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মায়ের চিকিৎসা করাতে এসে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদ করায় হাসপাতালের স্টাফ ও দালালদের হামলায় গুরুতর আহত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও রংপুরজুড়ে প্রতিবাদের পরই রবিবার দুপুরে হাসপাতালে দালালদের দৌরাত্ম কমানো ও শৃঙ্খলা ফেরাতে সাড়াশি অভিযান পরিচালনা করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ।এসময় জন দালালকে গ্রেফতার করেছে পুলিশ।তারা হাসপাতালে ভর্তি হওয়া অসহয়ায় রোগীদের জিম্মি করে টাকা আদায় করত।
গাইবান্ধা থেকে আসা আব্দুল মান্নান নামের এক রোগীর স্বজন বলেন,সরকারি হাসপাতালে ভর্তি হলে দুর্ভোগের শেষ থাকেনা।তাই সরকারি মেডিকেলের উপর মানুষের আস্থা এখন নেই।
ডোমার থেকে নানাকে নিয়ে আসা সঞ্জয় কুমার জানান,এখানে দূর্নীতির শেষ নেই।ওয়ার্ডবয়রা টাকা ছাড়া বেড মিলেনা।তার জিম্মি করে বিভিন্ন ধাপে ধাপে নিয়ম বহির্ভুতভাবে রশিদ ছাড়াই টাকা আদায় করছে।
রংপুর মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) ফারুক আহমেদ জানান,রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযান চালিয়ে ৭ জন দালালকে আটক করেছি।অনিয়ম,দূর্নীতি বন্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

















